Not Yet A Member ?
Register here
Looking Something ????
Search Here...
It is Now
And Today is
Back
Next
YouTube Video
[Goto Top]
Welcome To Vivekananda Study Circle
Login To Forum
Login here
Photowall
More
More
Designed & Uploaded by Dibyandu Pal
জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতাই সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ কর- দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ

জগতের ইতিহাস হইল - পবিত্র, গম্ভীর, চরিত্রবান্এবং শ্রদ্ধাসম্পন্ন কয়েকঠ মানুষের ইতিহাস। আমাদের তিনটি বস্তুর প্রয়োজন - অনুভব
করিবার হৃদয়, ধরণা করিবার মস্তষ্ক এবং কাজ করিবার হাত

জগৎ উচ্চ উচ্চ নীতির (principles) জন্য আদৌ ব্যস্ত নয়; তারা চায় ব্যক্তি (person) তারা যাকে পছন্দ করে, তার কথা ধৈর্যের সহিত
শুনবে, তা যতই অসার হোক না কেন-কিন্তু যাকে তারা পছন্দ করে না, তার কথা শুনবেই না

জনৈক সংস্কৃত কবি বলিয়াছেন, ' গৃহং গৃহমিত্যাহুর্গৃহিণী গৃহমুচ্যতে'-গৃহকে গৃহ বলে না, গৃহিণীকেই গৃহ বলা হয়, ইহা কত সত্য! যে
গৃহছাদ তোমায় শীত গ্রীষ্ম বর্ষা হইতে রক্ষা করিয়া থাকে, তাহার দোষগুণ বিচার করিতে হইলে উহা যে স্তম্ভগুলির উপর দাঁড়াইয়া
আছে, তাহা দেখিলে চলিবে না-হউক না সেগুলি আতি মনোহর কারুকার্যময় 'করিন্থিয়ান' স্তম্ভ

জতিভেদ থাকুক বা নাই থাকুক, কোন মতবাদ প্রচলিত থাকুক বা নাই থাকুক, যে-কোন ব্যক্তি, শ্রেণী, বর্ণ, জাতি বা সম্প্রদায় যদি অপর
কোন ব্যক্তির স্বাধীন চিন্তার কার্যের শক্তিতে বাধা দেয় (অবশ্য যতক্ষণ পর্যন্ত শক্তি কাহারও অনিষ্ট না করে) তাহা অতি অন্যায়,
এবং যে ঐরূপ করে-তাহার পতন অবশ্যম্ভাবী

জীবনটা ক্ষণস্থায়ী স্বপ্নমাত্র, যৌবন সৌন্দর্য নষ্ট হয়ে যায়; দিবারাত্র বল, 'তুমি আমার পিতা, মাতা, স্বামী, দয়িত, প্রভু, ঈশ্বর-আমি তোমা
ছাড়া আর কিছু চাই না, আর কিছুই চাই না, আর কিছুই না। তুমি আমাতে, আমি তোমাতে-আমি তুমি, তুমি আমি।' ধন চলে যায়,
সৌন্দর্য বিলীন হয়ে যায়, জীবন দ্রুতগতিতে চলে যায়, শক্তি লোপ পেয়ে যায়, কিন্তু প্রভু চিরদিনই থাকেন-প্রেম চিরদিনই থাকে।

তিনি সকলেরই হৃদয়ে বিরাজ করিতেছেন। যদি দর্পণের উপর ধূলি ময়লা থাকে, তবে তাহাতে আমরা আমাদের চেহারা দেখিতে পাই
না। আমাদের হৃদয় দর্পণেও এইরূপ অজ্ঞান পাপের ময়লা রহিয়াছে
পাহাড় যদি মহম্মদের নিকট না যায়, মহম্মদ পাহাড়ের নিকট যাবেন। অর্থাৎ গরীবের ছেলেরা যদি স্কুলে লেখাপড়া শিখতে না পারে, বাড়ী
বাড়ী গিয়ে তাদের শিখাতে হবে

পূর্ণত্বলাভের পথ এই যে, নিজে ঐরূপ চেষ্টা করতে হবে এবং অন্যান্য স্ত্রী-পুরুষ যারা সচেষ্ট তাদের যথাশক্তি সাহায্য করতে হবে

প্রত্যেক দাসজাতির মূল পাপ হচ্ছে ঈর্ষা। আবার এই ঈর্ষা দ্বেষ সহযোগিতার অভাবই এই দাসত্বকে চিরস্থায়ী 'রে রাখে। ভারতের বাইরে
না এলে আমার মন্তব্যের মর্ম বুঝবে না।

প্রত্যেকের আদর্শ ভিন্ন ভিন্ন। ভারতের আদর্শ ধর্মমুখী বা অন্তর্মুখী, পাশ্চাত্যের বৈজ্ঞানিক বা বহির্মুখী। পাশ্চাত্য এতটুকু আধ্যাত্মিক
উন্নতিও সমাজের উন্নতির ভিতর দিয়া করিতে চায়, আর প্রাচ্য এতটুকু সামাজিক শক্তিও আধ্যাত্মিকতার মধ্যে দিয়া লাভ করিতে
চায়

প্রিয় বাছারা, পিতামাতার চেয়েও তিনি তোমাদের নিকটতর। তোমরা ফুলের মতো পবিত্র নির্মল। সেভাবেই থাকো। তাহলেই তিনি
নিজেকে প্রকাশ করবেন তোমাদের কাছে

Less
More
Free Web Hosting