Not Yet A Member ?
Register here
Looking Something ????
Search Here...
It is Now
And Today is
Back
Next
YouTube Video
[Goto Top]
Welcome To Vivekananda Study Circle
Login To Forum
Login here
Photowall
More
More
Designed & Uploaded by Dibyandu Pal
প্রিয় বৎস! জানিবে, কোন বড় কাজই গুরুতর পরিশ্রম কষ্টস্বীকার ব্যতীত হয় নাই

প্রেমই জীবন-উহাই জীবনের একমাত্র গতিনিয়ামক; স্বার্থপরতাই মৃত্যু, জীবন থাকিতেও ইহা মৃত্যু, আর দেহাবসানেও এই
স্বার্থপরতাই প্রকৃত মৃত্যুস্বরূপ

বড় হইতে গেলে কোন জাতির বা ব্যক্তির পক্ষে তিনটি বস্তুর প্রয়োজনঃ
() সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস
() হিংসা সন্দিগ্ধভাবের একান্ত অভাব
() যাহারা সৎ হইতে কিংবা সৎ করিতে সচেষ্ট, তাহাদিগের সহায়তা

হে বীরহৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস কর যে, তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয়
পেও না-এমন কি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না-খাড়া হয়ে ওঠ, ওঠ, কাজ কর।

হে ভ্রাতৃবৃন্দ, আমাদের সকলকেই এখন কঠোর পরিশ্রম করিতে হইবে, এখন ঘুমাইবার সময় নহে। আমাদের কার্যকলাপের
উপরই ভারতের ভবিষ্যত নির্ভর করিতেছে দেখ, ভারতমাতা ধীরে ধীরে নয়ন উন্মীলন করিতেছেন। তিনি কিছুকাল
নিদ্রিত ছিলেন মাত্র। উঠ, তাহাকে জাগাও- আর নূতন জাগরনে নূতন প্রাণে পূর্বাপেক্ষা অধিকতর গৌরবমণ্ডিতা করিয়া
ভক্তিভাবে তাঁহাকে তাঁহার শাশ্বত সিংহাসনে প্রতিষ্ঠিত কর।

16. হে মহাপ্রাণ, ওঠ জাগো ! জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে- তোমার কি নিদ্রা সাজে?

হে যুবকবৃন্দ, দরিদ্র অজ্ঞ নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব কর, সেই অনুভবের বেদনায় তোমাদের
হৃদয়ে রুদ্ধ হউক, মষ্তিষ্ক ঘুরিতে থাকুক, তোমাদের পাগল হইয়া যাইবার উপক্রম হউক। তখন গিয়া ভগবানের
পাদপদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও। তবেই তাহার নিকট হইতে শক্তিও সাহায্য আসিবে-অদম্য উৎসাহ, অনন্ত
শক্তি আসিবে।

হিন্দু যেন কখন তাহার ধর্ম ত্যাগ না করে। তবে ধর্মকে উহার নির্দিষ্ট সীমার ভিতর রাখিতে হইবে, আর সমাজকে উন্নতির
স্বাধীনতা দিতে হইবে।

হিন্দুধর্মের ন্যায় আর কোন ধর্মই এত উচ্চতানে মানবাত্মার মহিমা প্রচার করে না, আবার হিন্দুধর্ম যেমন পৈশাচিক ভাবে
গরীব পতিতের গলায় পা দেয়, জগতে আর কোন ধর্ম এরূপ করে না

হিন্দু সন্তান কখন মাকে টাকা ধার দেয় না, সন্তানের ওপর মায়ের সর্ববিধ অধিকার আছে, সন্তানেরও মায়ের ওপর

ভারতে রজোগুণের প্রায় একান্ত অভাব; পাশ্চাত্য সেই প্রকার সত্ত্ব-গুণের। ভারত হইতে সমানীত সত্ত্বধারার উপর পাশ্চাত্য
জগতের জীবন নির্ভর করিতেছে নিশ্চিত, এবং নিম্নস্তরে তমোগুণকে পরাহত করিয়া রজোগুণ-প্রবাহ প্রতিবাহিত না করিলে
আমাদের ঐহিক কল্যাণ যে সমুৎপাদিত হইবে না বহুধা পারলৌকিক কল্যাণের বিঘ্ন উপস্থিত হইবে,ইহাও নিশ্চিত। এই দুই
শক্তির সম্নিলনের মিশ্রণের যথাসাধ্য সহায়তা করা 'উদ্বোধনে' জীবনোদ্দেশ্য। যদ্যপি ভয় আছে যে, এই পাশ্চাত্যবীর্যতরঙ্গে
আমাদের বহুকালার্জিত রত্নরাজি বা ভাসিয়া যায়; ভয় হয়,পাছে অসাধ্য অসম্ভব এবং মূলোচ্ছেদকারী বিজাতীয় ঢঙের অনুসরণ
করিতে যাইয়া আমরা 'ইতোনষ্টস্ততোভ্রষ্টঃ' হইয়া যাই। এই জন্য ঘরের সম্পত্তি সর্বদা সন্মুখে রাখিতে হইবে; যাহাতে আসাধারণ
সকলে তাহাদের পিতৃধন সর্বদাFree Web Hosting