Not Yet A Member ?
Register here
Looking Something ????
Search Here...
It is Now
And Today is
Back
Next
YouTube Video
[Goto Top]
Welcome To Vivekananda Study Circle
Login To Forum
Login here
Photowall
More
More
Designed & Uploaded by Dibyandu Pal
আমাদের মতো কূপমণ্ড তো দুনিয়ায় নাই। কোন একটা নূতন জিনিস কোন দেশ থেকে আসুক দিকি, আমেরিকা সকলের আগে নেবে।
আর আমরা? 'আমাদের মতো দুনিয়ায় কেউ নেই, 'আর্য' বংশ!!!' কোথায় বংশ তা জানি না!...এক লাখ লোকের দাবানিতে ৩০০
মিলিয়ান (ত্রিশ কোটি) কুকুরের মত ঘোরে, আর তারা 'আর্যবংশ'!!!

আমার ধারণা, বেদান্ত -কেবল বেদান্তই সার্বভৌম ধর্ম হইতে পারে, আর কোন ধর্মই নয়

আমার লক্ষ্য কেবল ভেতরের আত্মতত্ত্বের দিকে; সেইটি যদি ঠিক হয়ে যায়, তবে আর সবই ঠিক হয়ে যাবে-এই আমার মত

আমি ঈশ্বরকে বিশ্বাস করি, মানুষকে বিশ্বাস করি; দুঃখী দরিদ্রকে সাহায্য করা, পরের সেবার জন্য নরকে যাইতে প্রস্তুত হওয়া-আমি খুব
বড় কাজ বলিয়া বিশ্বাস করি।

আমি চাই, যেন আমাদের মধ্যে কোনরূপ কপটতা, কোনরূপ লুকোচুরি ভাব, কোনরূপ দুষ্টামি না থাকে। আমি বরাবরই প্রভুর উপর
নির্ভর করিয়াছি, দিবালোকের ন্যায় উজ্জ্বল সত্যের উপর নির্ভর করিয়াছি। আমার বিবেকের উপর এই কলঙ্ক লইয়া যেন মরিতে
না হয় যে, আমি নামের জন্য, এমন কি, পরের উপকার করিবার জন্য লোকোচুরি খেলিয়াছি। একবিন্দু দুর্নীতি, বদ মতলবের
একবিন্দু দাগ পর্যন্ত যেন না থাকে

আমি দৃঢ়ভাবে বলিতেছি, হিন্দুসমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করিবার কোন প্রয়োজন নাই এবং ধর্মের জন্যেই যে সমাজের এই অবস্থা
তাহা নহে, বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত, তাহা হয় নাই বলিয়াই সমাজের এই অবস্থা।
ইচ্ছাশক্তিই জগতকে পরিচালিত করিয়া থাকে

ঈশ্বরই তাঁহার সন্তানগণকে সমুদ্রগর্ভে রক্ষা করিয়া থাকেন!

ঈশ্বরের অন্বেষণে কোথায় যাইতেছ? দরিদ্র, দুঃখী, দুর্বল-সকলেই কি তোমার ঈশ্বর নহে? অগ্রে তাহাদের উপাসনা কর না কেন? গঙ্গাতীরে
বাস করিয়া কূপ খনন করিতেছ কেন? প্রেমের সর্বশক্তিমত্তায় বিশ্বাস কর
কি কারণে হিন্দুজাতি তাহার অদ্ভুত বুদ্ধি এবং অন্যান্য গুণাবলী সত্ত্বেও ছিন্ন-বিচ্ছিন্ন হইয়া গেল? আমি বলি, হিংসা। এই দুর্ভাগা হিন্দুজাতি
পরস্পরের প্রতি যেরূপ জঘন্যভাবে ঈর্ষান্বিত এবং পরস্পরের যশখ্যাতিতে যেভাবে হিংসাপরায়ণ, তাহা কোন কালে কোথাও দেখা
যায় নাই

13. কিসের জোরে মানুষ উঠিয়া দাঁড়ায় কাজ করে?-শক্তির জোরে;এই বল-বীর্যই ধার্মিকথা, দুর্বলতাই পাপ। যদি উপনিষদে এমন
কোন শব্দ থাকে, যাহা বজ্রবেগে অজ্ঞান রাসির উপর পতিত হইয়া উহাকে একেবারে ছিন্ন-ভিন্ন করিয়া ফেলিতে পারে, তবে তাহা
অভীঃ যদি জগৎকে কোন ধর্ম শিখাইতে হয়, তবে তাহা এইঅভীঃ কি ঐহিক, কি আধ্যাত্মিক সকল বিষয়েইঅভীঃ’-এই
মূলমন্ত্র অবলম্বন করিতে হইবে। কারণ ভয়ই পাপ অধঃপতনের নিশ্চিত কারণ। ভয় হইতেই মৃত্যু, ভয়Free Web Hosting