Not Yet A Member ?
Register here
Looking Something ????
Search Here...
It is Now
And Today is
Back
Next
YouTube Video
[Goto Top]
Welcome To Vivekananda Study Circle
Login To Forum
Login here
Photowall
More
More
Designed & Uploaded by Dibyandu Pal
জীবনটা ক্ষণস্থায়ী স্বপ্নমাত্র, যৌবন সৌন্দর্য নষ্ট হয়ে যায়; দিবারাত্র বল, 'তুমি আমার পিতা, মাতা, স্বামী, দয়িত, প্রভু, ঈশ্বর-আমি তোমা
ছাড়া আর কিছু চাই না, আর কিছুই চাই না, আর কিছুই না। তুমি আমাতে, আমি তোমাতে-আমি তুমি, তুমি আমি।' ধন চলে যায়,
সৌন্দর্য বিলীন হয়ে যায়, জীবন দ্রুতগতিতে চলে যায়, শক্তি লোপ পেয়ে যায়, কিন্তু প্রভু চিরদিনই থাকেন-প্রেম চিরদিনই থাকে।

তিনি সকলেরই হৃদয়ে বিরাজ করিতেছেন। যদি দর্পণের উপর ধূলি ময়লা থাকে, তবে তাহাতে আমরা আমাদের চেহারা দেখিতে পাই
না। আমাদের হৃদয় দর্পণেও এইরূপ অজ্ঞান পাপের ময়লা রহিয়াছে

তুমি তোমার কাজ 'রে যাও, আর মনে রেখো-' হি কল্যাণকৃৎ কশ্চিত দুর্গতিং তাত গচ্ছতি।
'
তোমরা যদি আমার সন্তান হও, তবে তোমার কিছুই ভয় করবে না, কিছুতেই তোমাদের গতিরোধ করতে পারবে না। তোমারা সিংহতুল্য
হবে। ভারতকে-সমগ্র জগৎকে জাগাতে হবে। না করলে চলবে না, কাপুরুষতা চলবে না-বুঝলে? মৃত্যু পর্যন্ত অবিচলিতভাবে লেগে
পড়ে থেকে আমি যামন দেখাচ্ছি, 'রে যেতে হবে-তবে তোমার সিদ্ধি নিশ্চিত

তোমরা সকলে ভাবো-'আমরা অনন্ত বলশালী আত্মা'; দেখ দিকি কি বল বেরোয়। 'দীনহীনা!' কিসের 'দীনহীনা'? আমি ব্রহ্মময়ীর বেটা!
কিসের রোগ, কিসের ভয়, কিসের অভাব? 'দীনহীনা' ভাবকে কুলোর বাতাস দিয়ে বিদেয় কর দিকি।

তোমাদের কি মন মুখ এক হয়েছে? তোমরা কি মৃত্যুভয় পর্যন্ত তুচ্ছ রে নিঃস্বার্থভাবে থাকতে পার? তোমাদের হৃদয়ে প্রেম আছে তো?
যদি এইগুলি তোমাদের থাকে তবে তোমাদের কোন কিছুকে, এমন কি মৃত্যুকে পর্যন্ত ভয় করবার দরকার নেই। এগিয়ে যাও,
বৎসগণ। সমগ্র জগৎ জ্ঞানালোক চাইছে-উৎসুক নয়নে তার জন্য আমাদের দিকে তাকিয়ে রয়েছে

দাদা, সব লিখিবার নহে, বলিবার নহে। আমার পত্র অন্য কেউ যেন না পড়ে, তোমরা ছাড়া। হাল ছেড় না, টিপে ধরে থেক-পাকড় ঠিক
বটে, তাতে আর ভুল নাই-তবে পারে যাওয়া আজ আর কাল-এই মাত্র। দাদা, leader (নেতা) কি বানাতে পারা যায়? Leader জন্মায়।
বুঝতে পারলে কিনা? লিডারি করা আবার বড় শক্ত-দিসস্য দাসঃ, হাজারো লোকের মন যোগানো। Jealousy, selfishness ( ঈর্ষা,
স্বার্থপরতা ) আদপে থাকবে না-তবে leader. প্রথম by birth (জন্মগত), দ্বিতীয় unselfish ( নিঃস্বার্থ ), তবে leader. সব ঠিক হচ্ছে, সদ
ঠিক আসবে, তিনি ঠিক জাল ফেলছেন, ঠিক জাল গুটাচ্ছেন-বয়মনুসরামঃ, বয়মনুসরামঃ, প্রীতিঃ পরমসাধনম্ বুঝলে কি না? Love
conquers in the long run, দিক্ হলে চলবে না-wait, wait (অপেক্ষা কর, অপেক্ষা কর); সবুরে মেওয়া ফলবেই ফলবে। যোগেনের
কথা কিছুই লেখ নাই। রাখাল-রাজা ঘুরে ফিরে পুনর্বৃন্দাবনং গচ্ছেদিতি।...

ধৈর্য, পবিত্রতা অধ্যবসায়ের জয় হবে।

নিরাশ হইও না। স্মরণ রাখিও, ভগবান গীতায় বলিতেছেন, 'কর্মে তোমার অধিকার, ফলে নয়।'

দৃঢ়ভাবে কার্য করিয়া যাও, অবচলিত অধ্যবসায়শীল হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখো

ধীর, নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে। খবরের কাগজে হুজুক করা নয়। সর্বদা মনে রাখবে, নামযশ আমাদের উদ্দেশ্য নয়

পবিত্রতা, সহিষ্ণুতা অধ্যবসায়-এই তিনটি, সর্বোপরি প্রেম সিদ্ধিলাভের জন্য একান্ত আবশ্যক।
Less
More
Free Web Hosting